উৎসে কর কর্তনের বিধি বিধান প্রতিপালনে সুনামগঞ্জে ওয়ার্কিং সেমিনার

প্রকাশিত March 21, 2023
উৎসে কর কর্তনের বিধি বিধান প্রতিপালনে সুনামগঞ্জে ওয়ার্কিং সেমিনার

সুনামগঞ্জ প্রতিনিধি : আয়কর অধ্যাদেশ ১০৮৪ এর উৎসে কর কর্তনের বিধি বিধান প্রতিপালনের লক্ষ্যে সুনামগঞ্জে ওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২১‌ মার্চ সকালে সুনামগঞ্জ উপ-কর কমিশনারের কার্যালয়ের উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জের কর কর্তনকারী সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ৪০ জন দপ্তর প্রধান ও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত কর কমিশানর দীপঙ্কর চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোনালিসা শাহরীন সুস্মিতা।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের কম কমিশনার সৈয়দ জাকির হোসেন উৎসে কর কর্তনের খাত সমূহ, কর কর্তনের প্রযোজ্য হার, কর্তিত কর সরকারের কোষাগারে জমার সময়সীমা, উৎসে কর কর্তনের বিবরণ প্রেরণ ও চালানের মাধ্যমে রাজস্ব জমাদানের বিষয় নিয়ে উপস্থিত সকলকে অবহিত করেন।