মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের কার্যকরী পরিষদের এক সভা শুক্রবার, ১৭ মার্চ সন্ধ্যায় মহানগরীর রাজা জি সি হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শিক্ষক আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার মো আব্দুর রাজ্জাক, প্রাক্তন সাধারণ সম্পাদক শিক্ষক তরুণ কান্তি সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি শিক্ষক বাহার উদ্দিন আকন্দ, সহসভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক তাপস তালুকদার, কোষাধ্যক্ষ মো রেখাবুল আলম সায়েম, জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আব্দুল আউয়াল খান, আব্দুল আউয়াল মিছবাহ, মো আনোয়ার হোসেন, মো মহসিন আহমদ, দেলোয়ার হোসেন বাবু, ব্যাংকার মো আলমগীর, ব্যাংকার নিরুপম তপু, মো খোকন মিয়া, অধ্যাপক মো জহিরুল ইসলাম, হিমাংশু সরকার রিংকু, শিক্ষক হুমায়ুন কবীর, দিপু রায়, শিক্ষক পরেশ চন্দ্র দাস, শিক্ষক জীবন কৃষ্ণ সরকার প্রমুখ।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেন প্রাক্তন সভাপতি আব্দুর রাজ্জাক। সংবাদ বিজ্ঞপ্তি