গণদাবী পরিষদ জাঙ্গালহাটা বাজার আঞ্চলিক কমিটির আলোচনা সভা

প্রকাশিত March 19, 2023
গণদাবী পরিষদ জাঙ্গালহাটা বাজার আঞ্চলিক কমিটির আলোচনা সভা

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা বাজার আঞ্চলিক কমিটির এক আলোচনা সভা শনিবার, ১৮ মার্চ বিকেলে জাঙ্গালহাটা বাজারে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাজসেবী তফজ্জুল হকের সভাপতিত্বে ও ছয়ফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদ সভাপতি ডা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণদাবী পরিষদের মহিলা সম্পাদক হামিদা পারভীন, গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের মহিলা সম্পাদক রোজি বেগম, লক্ষীপাশা ইউনিয়ন জাঙ্গালহাটা বাজার আঞ্চলিক কমিটির মহিলা সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ড মহিলা মেম্বার রিমা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছয়ফুল ইসলাম, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, মো কামরুল ইসলাম, তাপস কপালী, আজির উদ্দিন, ডা কামাল উদ্দিন ও মো ফখর উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি