বানিয়াচংয়ে করিম-মাহমুদা ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত March 19, 2023
বানিয়াচংয়ে করিম-মাহমুদা ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে করিম-মাহমুদা ফাউন্ডেশন উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
করিম-মাহমুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জী তাপস ও সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট রোকন উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট তমাল কুমার বিশ্বাস, শচীন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক লতিফ হোসেন, আতুকুড়া খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো আব্দুল্লা মিয়া, আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র দাস, সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুল হক আখঞ্জী, ইউপি সদস্য শেখ মো এবাদত মিয়া, আতুকুড়া-সুবিদপুর শিক্ষাকল্যাণ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মহিবুল হোসেন উজ্জ্বল ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতুকুড়া গ্রামের মুরব্বি আব্দুল হেকিম, ফারুক মিয়া, মঙ্গল চৌধুরী, প্রাক্তন শিক্ষক নবকিশোর দাশ প্রমুখ।
অনুষ্ঠানে সুবিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়া আরও ৪ জন মেধাবী শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক হিসেবে সম্মানা ক্রেস্ট উপহার দেওয়া হয়।