বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সিলেট মদন মোহন কলেজের প্রভাষক ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েবের উদ্যোগে শুক্রবার, ১৭ মার্চ বাদ আসর হযরত শাহজালাল (র) দরগা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (র) দরগা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হুযায়ফা হুসাইন চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব, আইনজীবী মো সাজু আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি