সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আব্দুল খালিকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৭ মার্চ আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি আব্দুল মছব্বির, সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, মুরব্বি মনির আলী, আকরম আলী, জুয়াইদ আলী, মনির আহমদ, রাশাই আলী, মজাইদ আলী, মাওলানা আব্দুল হান্নান তুরুকখলী, মাওলানা জুবায়ের আহমদ, হাফিজ ফরহাদ আহমদ, আব্দুল আহাদ, কুদরত আহমদ, জুনেদ আহমদ, মুহিন আহমদ এলো, সেবুল আহমদ, সুহেদ আহমদ, নাসিম, মাহিন, আজাদ, সাকির, সাওন, তাজুল, রাব্বি, তারেক, ওয়াহিদ, সামাদ, সাজু প্রমুখ।
দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমাদ উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি।