অসুস্থ মকন মিয়ার পাশে সদর দক্ষিণ নাগরিক কমিটির নেতৃবৃন্দ

প্রকাশিত March 16, 2023
অসুস্থ মকন মিয়ার পাশে সদর দক্ষিণ নাগরিক কমিটির নেতৃবৃন্দ

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের সভাপতি, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সভাপতি ও মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মো মকন মিয়া জানিয়েছেন, আল্লাহর রহমত ও সিলেটবাসীর দোয়ায় তিনি এখন অনেকটা সুস্থ। আবারও তিনি সবার মাঝে আগের মতো ফিরে আসার আশা করছেন। জীবনের শেষসময়ে তিনি মানুষের নিকট নিজেকে দূরে থাকতে চাননা।
বুধরাত, ১৫ মার্চ নাগরিক কমিটির নেতৃবৃন্দ অসুস্থ শেখ মো মকন মিয়াকে দেখতে মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তেলিরাই মহল্লায় তার বাসায় গেলে তিনি তাদের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের সহসভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক, সিসিক কাউন্সিলর মোহাম্মদ আজম খান, যুগ্মসাধারণ সম্পাদক মো আব্দুল আহাদ ও আবদুল মালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ মো লায়েক মিয়া, অর্থ সম্পাদক নূরুল ইসলাম সুমন, ত্রাণ সম্পাদক মো নজরুল হোসেন, প্রচার সম্পাদক দিলোয়ার আহমেদ রানা, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ নেতা মাহবুব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নাজিম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক জুমান আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি