সিলেট মহানগরীর খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া তানজিনা ২০১৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাবশিশু হিসেবে কৃতিত্ব অর্জন করে ।
রবিবার, ১২ মার্চ দুপুরে রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদ্বোধন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো জাকির হোসেন এমপি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে ২০১৯ ও ২০২২ সালে জাতীয় পর্যায়ে তাহিয়া তানজিনা সহ ১৯ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে সার্টিফিকেট, স্বর্ণ পদক ও প্রাইজ মানি বিতরণ করা হয়।
তাহিয়া তানজিনা এখন সিলেট মহানগরীর মঈনুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে খোজারখলা গ্রামের আব্দুল মালিক ও ফারজানা বেগম পান্নার দ্বিতীয় কন্যা সন্তান।
উল্লেখ্য, ২০১৮ সালে খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি