বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের ইপিআই সংক্রান্ত মতবিনিময়

প্রকাশিত March 13, 2023
বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের ইপিআই সংক্রান্ত মতবিনিময়

সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিয়ানীবাজার উপজেলার উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইপিআই সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় ইপিআই কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যে সোমবার আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো আব্দুল কুদ্দুস খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
বক্তারা ইপিআই কার্যক্রমে বেগবান করার লক্ষ্যে নানামূখী প্রচার কার্যক্রম বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।
উপপরিচালক মো সালাহ উদ্দিন বলেন, টিকা গ্রহণে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অংশগ্রহণকারীগণ যদি টিকা সংক্রান্ত বার্তাগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রচার করেন তাহলে এই পরিস্থিতি নিরসন হতে পারে।
তিনি আরও বলেন-যাদের সন্তানেরা টিকা গ্রহণ থেকে বিরত রয়েছে তারা নিশ্চয়ই ঝুঁকির মধ্যে রয়েছে। তাই তাদেরকে চিহ্নিত করে টিকার আওতায় নিয়ে আসা দরকার। নয়তো ভবিষ্যত নাগরিকদের অবর্ণনীয় ক্ষতির আশংকা রয়েছে।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। তথ্য বিবরণী