বিজয়নগরে বিদেশযাত্রী ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার হয়নি কেউ

প্রকাশিত March 13, 2023
বিজয়নগরে বিদেশযাত্রী ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার হয়নি কেউ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্নিকটে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত বিদেশযাত্রী এক যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অন্যদিকে এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি হয়নি।
এলাকাবাসী জানান, বিজয়নগর উপজেলার দক্ষিণ বীরপাশা গ্রামের দুলাল মিয়ার সঙ্গে একই গ্রামের আজগর আলীর পূর্ববিরোধ চলছিল। গত ৭ মার্চ শবেবরাতে নামাজে যাওয়ার সময় দুলাল মিয়ার ছেলে রমজান আলীকে আজগর আলীর ছেলে বাবু মিয়া ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় দুলাল মিয়া বাদি হয়ে বিজয়নগর থানায় একটি মামলা করলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনায় দুলাল মিয়া সুষ্ঠু বিচার দাবি করেছেন।