সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকেলে লালাবাজারে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে ও দলীয় নেতা রিয়াজ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের জেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সহসভাপতি রাজ্জাক হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ ও যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলাম।
সম্মেলন উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলওয়ার হোসেন রানা। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের উপজেলা অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, উপদপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য আছাফ আহমদ, খলিলুর রহমান, লায়েক আহমদ জিকু প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ধন মিয়াকে সভাপতি ও ফজর আলীকে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি