নবীগঞ্জে স্বাধীনতা দিবস বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশিত March 10, 2023
নবীগঞ্জে স্বাধীনতা দিবস বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

নবীগঞ্জ প্রতিনিধি : আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি, গজনাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা সমবায় কর্মকর্তা মো ইসমাঈল তালুকদার রাহী, পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরঞ্জন দাশ, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, সহকারী শিক্ষক মো হুমায়ুন কবির প্রমুখ।
একই প্রস্তুতিমূলক সভায় ১৫ মার্চ জাতীয় ভোক্তা অধিকার দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের কর্মসূচিও গ্রহণ করা হয়।
এছাড়া একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বেে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির সভাও অনুষ্ঠিত হয়।