নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোফাজ্জল হোসেন মখই নামের একজনকে গ্রেফতার করেছে।
উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাউর কাপন গ্রামের মোফাজ্জল হোসেন মখই একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
গত ৭ মার্চ রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর ফোর্স নিয়ে বাউরকাপন গ্রামের রাস্তা থেকে তাকে গ্রেফতার করেন। পরে তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।