সিলেটে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের পিঠা উৎসব আজ বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থা ভবন প্রাঙ্গণে শুরু হচ্ছে।
উদ্বোধন বিকেল সাড়ে ৩টায়। প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান। উদ্বোধক জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সংস্কৃতিজন বীর মুক্তিযোদ্ধা ম হামিদ।
ইতোমধ্যে পিঠা উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। সিলেট ও দেশের অন্যান্য জেলা থেকে বাহারি পিঠা নিয়ে এতে অংশ নিচ্ছেন উদ্যোক্তারা। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাংস্কৃতিক পরিবেশনাও থাকছে।
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক আল আজাদ ও সদস্য সচিব রজত কান্তি গুপ্ত পিঠা উৎসবকে সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি