নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে স্প্রিং-২০২৩ সেমিস্টারের নবীন বরণ

প্রকাশিত March 7, 2023
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে স্প্রিং-২০২৩ সেমিস্টারের নবীন বরণ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্প্রিং-২০২৩ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো আবু নাইম শেখ। বিশেষ অতিথি ছিলেন এনইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর মো হেনা সিদ্দিকী, হিউম্যানিজিট এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডা রনজিৎ কুমার দে এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো হারুনুর রশীদ।
সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আল মেহদি সাদাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক শামীম আল আজিজ লেলিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড মো আবু নাইম শেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সাতই মার্চের প্রেক্ষাপট তুলে ধরে সবাইকে বঙ্গবন্ধুর সেদিনের ভাষণ শোনার আহবান জানান।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস মার্চ মাসের প্রেক্ষাপট তুলে ধরেন, বিশেষ করে সাতই মার্চের ভাষণের বিষয়ে বলেন।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের নওরীন বেগম, সিএসই বিভাগের নাবিলা, আইন ও বিচার বিভাগের সাদিয়া আক্তার এবং ইংরেজি বিভাগের সানজিদা খানম লাবণ্য।
পরে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের সৌজন্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি