সিলেট মোবাইল পাঠাগারের ৮১৩ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর শনিবার সন্ধ্যায় মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে মোবাইল পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের সচিব, ছড়াকার অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল ও কবি অ্যাডভোকেট আব্দুল মতিন।
লেখাপাঠে অংশ নেন ও বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, আব্দুল গফফার, আতাউর রহমান বঙ্গী, কবির আশরাফ, দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, বাহা উদ্দিন বাহার, মকসুদ আহমদ লাল, কুবাদ বখত চৌধুরী রুবেল, সাজিদুর রহমান, কামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কবি আব্দুল মতিনের ‘স্বপ্ন মুকুর’ ও ‘রূপ মনোহর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি