নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে বিশ্বাসী। এ কারণেই দেশে উন্নয়নের জোয়ার বইছে। তাই জনগণ যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আবার ঐক্যবদ্ধ হচ্ছে তখন বিরোধীদলগুলোর গায়ে জ্বালা ধরে যাচ্ছে। কোন পথ না পেয়ে তারা নানা ষড়যন্ত্রের চেষ্টা করছে। জামাত-শিবির ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে।
তিনি শনিবার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সভা ও টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রঙ্গলাল দাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, কৃষক লীগের সাবেক সভাপতি ছানু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমর চন্দ্র দাশ,ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আভা রাণী দাস ও সাধারণ সম্পাদক নাজমা বেগম।