সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে ও এ কে মিলন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো জাকির হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক বখত, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার প্রমুখ।