সমাজসেবা অধিদপ্তরের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত March 3, 2023
সমাজসেবা অধিদপ্তরের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগের বিভিন্ন নিবাসীদের অংশগ্রহণে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর বাগবাড়িতে সমাজসেবা কমপ্লেক্সে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান।
সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং আঞ্চলিক সমাজসেবা প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা আক্তার ও সমাজসেবা অফিসার লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো সেলিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নুনু মিয়া ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা।
পরে নিবাসীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি