নবীগঞ্জ কল্যাণ সমিতির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত March 3, 2023
নবীগঞ্জ কল্যাণ সমিতির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত বনভোজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দের চৌধুরী বাজার আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ও ব্রাদারহুড ইকো রিসোর্ট প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, হৃদরোগ বিশেষজ্ঞ ডা এস এম হাবিবউল্লাহ সেলিম, চুনারুঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই, সাবেক ব্যাংকার নিরেশ চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা নিবারণ চন্দ্র দাশ, যুক্তরাজ্য প্রবাসী বুলবুল আমিন, বিশিষ্ট রাজীতিবিদ মুজিবুর রহমান শেপু ও পানসি গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিতু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি অ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুল করিম দলা, সৈয়দ মতিউর রহমান পেয়ারা, আবু ইউসুফ, বয়েত উল্লাহ, এর আর চৌধুরী সেলিম, আজাদ আলী সুমন, ছালেহ আহমদ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি