জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের ২০২৩ সেশনের বিএড প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুক্রবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ প্রফেসর ড মো হাসমত উল্লাহর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সায়েম আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম সি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রফেসর আজিজুর রহমান লস্কর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি টিটি কলেজের সাবেক অধ্যক্ষ লে কর্নেল (অবসরপ্রাপ্ত) প্রফেসর ছয়ফুল কবীর চৌধূরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ ।
এছাড়া প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো আব্দুর রাজ্জাক, সোলায়মান চৌধুরী, মুহাম্মদ আব্দুশ শাকুর, প্রভাষক মর্তুজা আলী, তানজিনা জামান চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি