জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিকের (রা)-এর তত্ত্বাবধানে পরিচালিত সিলেট মহানগরীর টুকেরবাজারের জাঙ্গাইলে অবস্থিত দারুল আইতাম হালিমাতুস সাদিয়া (রা) মাদরাসা ও এতিমখানার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার, ৪ মার্চ এতিমখানা ময়দানে অনুষ্ঠিত হবে।
দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত দরগায় হযরত শাহজালাল (র) মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী ও নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহর আলাদা আলাদা সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা মে’রাজুল হক (ঢাকা), মাছিমপুর মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ নাজমুদ্দীন কাসেমী, মাওলানা আব্দুল মুমিন (ছাতক), জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিকের (রা) শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান, মাওলানা আব্দুল হাই আজাদ (বাহুবল), মাওলানা জসিম উদ্দিন (কোম্পানীগঞ্জ), জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিকের (রা) শিক্ষক মাওলানা আবু তালহা ইয়ামিন প্রমুখ।
সর্বস্তরের ধর্মপ্রাণ ব্যক্তিগণকে জিকিরের সঙ্গে দলে দলে যোগদান করে ওয়াজ মাহফিলকে সফল ও সার্থক করে তোলার আহবান জানিয়েছেন মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির মুহতামিম হাফিজ আশিকুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি