জেলা তথ্য অফিসের উদ্যোগে জকিগঞ্জে ইপিআই সংক্রান্ত কর্মশালা

প্রকাশিত March 3, 2023
জেলা তথ্য অফিসের উদ্যোগে জকিগঞ্জে ইপিআই সংক্রান্ত কর্মশালা

সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইপিআই সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় ইপিআই কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক কবির আহমদ, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।
বক্তারা ইপিআই কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এ বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন।
বিষয়ভিত্তিক বক্তব্যের আলোকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মাইজগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য খলিলুর রহমান ও বালিটেকা সরকারি প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম।
সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি সম্বন্ধে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে জেলা তথ্য অফিস, সিলেট নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসকল কর্মসূচি বাস্তবায়ন তখনই স্বার্থক হবে যদি এ কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা যায়।
কর্মশালায় অর্জিত বার্তাসমূহ সকলেন নিকট পৌঁছানোর জনে তিনি আহবান জানান।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। তথ্য বিবরণী