সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখে ফকির আহমদ আলী শাহর (র) ৮৩তম বার্ষিক ওরস মাহফিল আগামী রবিবার, ৫ মার্চ অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।
ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, সংক্ষিপ্ত আলোচনা, জিকির-আজকার ও তবরক বিতরণ।
মাহফিলে সর্বস্তরের মুরিদান ও তরিকত ভক্ত আশেকানদের উপস্থিত হয়ে অশেষ ফয়েজ রহমত হাসিল করার জন্য মাজারের মোতওয়াল্লি ফকির শাহ মো নোয়াব আলী অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, এই ওরস মাহফিলে আগত অতিথিবৃন্দ, ভক্ত ও আশিকানসহ উপস্থিত সকলকে ‘মাছ-ভাতে’ আপ্যায়িত করা হয় বলে অনেকে এই আয়োজনকে ‘মাছের ওরস’ নামে অভিহিত করে থাকেন। সংবাদ বিজ্ঞপ্তি