সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কানিশাইল শাখার সদস্য কার্ড বিতরণ বুধবার রাতে সংগঠনের অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সংগঠনের কানিশাইল শাখার সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাজা মিয়ার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাই। বিশেষ অতিথি ছিলেন মহানগর শাখার প্রচার সম্পাদক আব্দুস সোবহান। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মিজানুর রহমান, এরশাদ আলী, নূরুল হক, রফিকুল ইসলাম, মুসলিম মিয়া, রিয়াজ মিয়া, সুজন চন্দ্র দাশ, হাছান আলী, জামাল মিয়া, শোয়েব আহমদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ব্যাটারি চালিত রিক্সার রেকার ফি ছিল ৫০০ টাকা। তা বাড়িয়ে ৩ হাজার ২০০ টাকা আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক। অতিরিক্ত ফি আদায় করায় শ্রমিকরা আর্থিক নির্যাতনের শিকার হচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তি