বীরেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত February 28, 2023
বীরেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত মহানগরীর বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিসিক কাউন্সিলর মো ইলিয়াছুর রহমান ও সংরক্ষিত কাউন্সিলর রেবেকা বেগমম রেনু। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এবার এ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ১০৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৭ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে। সংবাদ বিজ্ঞপ্তি