জনতা ব্যাংক লিমেটেড সিলেট এরিয়ার শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ বিভাগীয় কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক এরিয়া অফিস, সিলেট আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্যে উন্নয়নে জনতা ব্যাংক লিমিটেড ব্যবসায়ীদের পাশে রয়েছে। পাশাপাশি প্রবাসীরা তাদের কষ্টার্জিত রেমিট্যান্স যাতে সহজে দেশে পাঠাতে পরেন এবং দেশের স্বজনরা সহজে তা গ্রহণ করতে পারে সে জন্য প্রতিটি শাখায় আলাদা রেমিট্যান্স ডেস্ক স্থাপন করেছে। তাতে আলাদা কর্মকর্তার মাধ্যমে দ্রুততম সময়ে পেমেন্টের ব্যবস্থা রয়েছে।
শাখা ব্যবস্থাপক সম্মেলনে সভাপতিত্ব করেন এরিয়া অফিস সিলেটের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ এহতেশাম জলিল। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কার্যালয়ে সহকারী মহাব্যবস্থাপক মনির আহমেদ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক মাধব রাম পাল। এছাড়া বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক দেবাশিস দেবসহ সিলেট এরিয়ার সকল শাখার ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।
সম্মেলনে শাখাসমূহের সকল ব্যবসায়িক সূচকের পর্যালোচনা ও ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা আলোচনাপূর্বক তা অর্জনের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি