সিলেট আইডিয়াল কলেজের শিক্ষা সফর-২০২৩ সম্পন্ন হয়েছে।
শনিবার হবিগঞ্জের মাধবপুর লেক এবং কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বিটিআরআইয়ে শিক্ষা সফর করা হয়।
সকালে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন সিলেট আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ। সকলের অংশগ্রহণে খেলাধুলা ও দুপুরে খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়।
শিক্ষা সফরে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট আইডিয়াল শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নূরুর রহমান।
এছাড়াও ছিলেন সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেলাল, কলেজের সহকারী অধ্যাপক খুররম আজাদ, প্রভাষক মাহমুদ বিন আব্দুল্লাহ, শামসুদ্দোহা, জুয়েল আহমদ, দেওয়ান আছকির আলী, আখলাকুল আম্বিয়া, প্রতিমা বালা দেবী, সৈয়দা মাহফুজা কাওছার, শিক্ষিকা আছমা বেগম, তাসলিমা বেগম, নাছিমা খানম ও রওশন আরা। সংবাদ বিজ্ঞপ্তি