জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদুল ইসলামকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
অনলাইন নিউজ পোর্টাল জুড়ী টাইমস এ সংবর্ধনার আয়োজন করে।
জুড়ী মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি, এনটিভি ও মানবজমিনের সাংবাদিক তানজির আহমেদ রাসেল। জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জুড়ী টাইমস সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল মালিক সাচ্চু, প্রবাসী সমাজসেবক সংস্থা বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি ও জুড়ী ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা মো আল-আমিন তালুকদার, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মাইটিভির সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক হারিস মোহাম্মদ, যুবলীগ নেতা ফারুক আহমদ প্রমুখ।