মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে : জেলা প্রেসক্লাবে ডা জিয়া

প্রকাশিত February 24, 2023
মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে : জেলা প্রেসক্লাবে ডা জিয়া

যুক্তরাষ্ট্রের এলিস আইল্যান্ড মেডেল অব অনার অ্যাওয়ার্ডপ্রাপ্ত একমাত্র বাংলাদেশী, সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, বাঙালিকে এক করার মুলমন্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে দেশে-বিদেশে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা গেলে বাংলাদেশ আরও দ্রূত গতিতে এগিয়ে যাবে। দেশে কোন দুর্যোগ-দুঃসময় এলে বহির্বিশ্বে বাঙালিরা এক হয়ে দেশের মানুষের পাশে দাঁড়ান।
বৃহস্পতিবার রাতে সিলেট জেলা প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।
ডা জিয়াউদ্দিন আহমেদ বলেন, দেশপ্রেমিক জাতি গঠন করতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ উত্তরাধিকার ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব নয়।
সংগঠনের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব) আবদুস সালাম বীর প্রতীক ও কিডনি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর ফরিদা নাসরিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সাঈদ চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মহসিন ও অপূর্ব শর্মা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠু দাস জয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, দপ্তর সম্পাদক আবদুল আহাদ, সাবেক সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সাবেক কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমেদ, কার্যনির্বাহী সদস্য শাহীন আহমদ, সাধারণ সদস্য আহমেদ জামিল, মৃণাল কান্তি দাস, রেজাউল হক ডালিম, ফয়জুল আহমদ, পল্লব ভট্টাচার্য্য, জয়ন্ত কুমার দাস ও শহিদুল ইসলাম সবুজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি