মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

প্রকাশিত February 24, 2023
মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩২ নম্বর ওয়ার্ডের মেজরটিলা ফাল্গুনী আবাসিক এলাকায় শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দলের মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
জামায়াতে ইসলামীর থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও ৩২ নম্বর ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি ড নূরুল ইসলাম বাবুল ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ শামসুল হোসেন হুমায়ুন।
মেডিক্যাল ক্যাম্পে ৫০ জন হতদরিদ্র রোগীকে বিনামূল্যে ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি