সিলেটের জকিগঞ্জ উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী ৪র্থ কাব ক্যাম্পুরির শুরু হয়েছে।
বুধবার সকালে ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনে ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। উপজেলা স্কাউটস সভাপতি, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্কাউট ব্যক্তিত্ব, সিলেট আঞ্চলিক স্কাউটসের কোষাধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ সবুর, সিলেট জেলা স্কাউটস কমিশনার মো মামুন আহমদ, কোষাধ্যক্ষ নূরুল আম্বিয়া কার্জন ও সম্পাদক হিফজুর রহমান হিফজ।
উপজেলা স্কাউটসের যুগ্মসম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস কমিশনার ও ক্যাম্পচিফ বিশ্বজিৎ রায়। সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা স্কাউটস সম্পাদক সিতাংশু বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুক‚ল চন্দ্র দাস।
উল্লেখ্য, উপজেলা স্কাউটসের সিদ্ধান্ত অনুযায়ী ইমদাদ মজুমদার কাব পল্লীর অধীনে জকিগঞ্জ উপজেলার চারজন প্রবীণ স্কাউট ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, আব্দুস সোবহান, আবুল কালাম আজাদ ও মাজেদ আহমেদ চঞ্চলের নামে নামকরণকৃত চারটি সাবক্যাম্পে উপজেলার ৭০টি কাব দলের প্রায় ৬০০ কাব ও কাব নেতা ক্যাম্পুরিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শাপলা কাব এওয়ার্ড বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
শাপলা কাব এওয়ার্ড প্রাপ্তরা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি