সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গালিমপুর এলাকায় ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এই খৎনা ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
দলের থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড সভাপতি ও ৩০ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী অ্যাডভোকেট মকসুদ আহমদ। আরও উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম আমিন, সৈয়দ তফজ্জুল আলী রুমি, ওলী মিয়া, ফরিদ মিয়া, হোছন মিয়া, শাহজাহান মিয়া, কাজী জাফর আহমদ, জাফর আহমদ, আব্দুর রহিম প্রমুখ।
ক্যাম্পে ৩৩ শিশুকে ফ্রি খৎনা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি