মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিয়ানীবাজার পৌর এলাকার নিদনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিকা দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাদেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান মো আলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনাম হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক অর্চনা চক্রবর্তী সহ সফর উদ্দিন ও ফারুক উদ্দিন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি