জুড়ীতে আটাব ভাইস প্রেসিডেন্ট ও প্রশান্তি চেয়ারম্যানের সংবর্ধনা

প্রকাশিত February 20, 2023
জুড়ীতে আটাব ভাইস প্রেসিডেন্ট ও প্রশান্তি চেয়ারম্যানের সংবর্ধনা

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাবের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, সায়মন ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ ও ইউকে প্রশান্তির চেয়ারম্যান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য লিলু কুলসুমা আহমেদকে জুড়ী মিডিয়া সেন্টারের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় জুড়ী মিডিয়া সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, জুড়ী মিডিয়া সেন্টারের প্রধান উপদেষ্টা মো তাজুল ইসলাম। জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জুড়ী মিডিয়া সেন্টারের পরিচালক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় অতিথি ছিলেন জুড়ী থানার ওসি-তদন্ত হুমায়ূন কবির, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম এ মুজিব মাহবুব, জুড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব দৈনিক মানবজমিন প্রতিনিধি ফখরুল ইসলাম, জুড়ী মিডিয়া সেন্টারের পরিচালক মাইটিভির জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা মো আল-আমিন তালুকদার, জুড়ী থানার এসআই মো মোস্তফা, জুড়ী প্রেসক্লাবের সহসভাপতি হারিছ মোহাম্মদ, ইউকে প্রশান্তি জুড়ীর ম্যানেজার মো লুৎফর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, সাংবাদিক আব্দুল হামিদ, জাকির হোসেন, যুবলীগ নেতা ফারুক মিয়া ও ছাত্রলীগ নেতা আল আমিন। সংবাদ বিজ্ঞপ্তি