মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সাধারণ সভা শুক্রবার বিকেলে মহানগরীর তালতলায় গুলশান সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার মো আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিক্ষক তরুণ কান্তি সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংকার মো হাকিম উদ্দিন, প্রাক্তন সভাপতি শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, জ্যেষ্ঠ সহসভাপতি শিক্ষক বাহার উদ্দিন আকন্দ, সহসভাপতি মনোরঞ্জন তালুকদার, বাবুল সরকার, জ্যেষ্ঠ সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল হক বুলবুল, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রূপক কিরণ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাস্টমস কর্মকর্তা অঞ্জন সরকার, কৃষি ও শ্রম সম্পাদক শাহজাহান কবির, শিক্ষা ও গবেষণা সম্পাদক শিক্ষক পরেশ চন্দ্র দাশ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাবু, সহক্রীড়া সম্পাদক ব্যাংকার বিদ্যুৎ কুমার বিশ্বাস বাবলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ব্যাংকার দিবাকর সরকার শেখর, কার্যনির্বাহী সদস্য ব্যাংকার রাহুল সরকার, প্রভাষক জহিরুল ইসলাম, প্রাক্তন ক্রীড়া সম্পাদক সুব্রত ভট্টাচার্য্য, দিপু রায়, হিমাংশু সরকার রিংকু প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক আমিনুল ইসলাম তালুকদারকে সভাপতি ও ফ্রিল্যান্স সাংবাদিক বিনয় ভূষণ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ বর্ষের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংকার মো হাকিম উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি