আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত আন্তঃমহানগর ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
রবিবার সকালে মহানগরীর একটি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী।
ফুটসাল টুর্নামেন্টে শাহপরান পশ্চিম থানা দল চ্যাম্পিয়ন ও দক্ষিণ সুরমা থানা দল রানার্সআপ হয়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন মো আল আমিন।
সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর সহসাধারণ সম্পাদক মো কফিল উদ্দিন আলমগীর, মো আক্কাস আলী, মো সাজ্জাদুর রহমান, অফিস ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মো দিলশাদ মিয়া, শাহপরাণ পশ্চিম থানা সভাপতি মো এবাদুর রহমান, শ্রমিক নেতা হাবিবুর রহমান, আকবর আলী, সোহেল আহমদ, ইব্রাহিম হোসেন বাদল, জাবেদুর রহমান, আমিনুল ইসলাম, আবু বকর সিদ্দিক ও আব্দুল হামিদ রিপন। সংবাদ বিজ্ঞপ্তি