ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে ওরিয়েন্টেশন কর্মশালা

প্রকাশিত February 18, 2023
ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে ওরিয়েন্টেশন কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় `ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, জনস্বস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শহরের ইপিআই ভবন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা আহমদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের কোল্ড চেইন টেক মো ফজলুল করিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।
সিভিল সার্জন ডা আহমদ হোসেন জানান, আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত পুরো জেলায় ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫৪ হাজার ৫ শতাধিক শিশুকে ‘ভিটামিন এ ক্যাপসুল’ খাওয়ানো হবে। এ জন্য প্রতিটি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ কমপ্লেক্সে দাযিত্ব পালন করবেন। এছাড়া সার্বক্ষণিক মোবাইল ও জরুরি বিভাগে মেডিক্যাল টিম কর্মরত থাকবে।
জাতীয় গুরুত্বপূর্ণ এ কর্মসূচিতে তিনি সংবাদকর্মীদের সহযোগিতা কামানা করেন।