মেট্রোপলিটন ইউনিভারসিটির ইংরেজি বিভাগের বার্ষিক বনভোজন

প্রকাশিত February 17, 2023
মেট্রোপলিটন ইউনিভারসিটির ইংরেজি বিভাগের বার্ষিক বনভোজন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোলাপগঞ্জে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ ও দেড়শত শিক্ষার্থী অংশ নেন।
বনভোজনের আকর্ষণীয় দিকগুলোর মধ্যে অন্যতম ছিল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মধ্যাহ্নভোজের পরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন এম ইউ ইংলিশ সোসাইটির শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খেলাধুলা ও র‌্যাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
করোনার কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্ষিক বনভোজনের প্রায় ৩ বছর পর এবার বনভোজন অনুষ্ঠিত হলো।