নবীগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত February 14, 2023
নবীগঞ্জে কিশোর-কিশোরী ক্লাবের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদুর রহমান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মো সেলিম তালুকদার, প্রজীপ কর্মকর্তা শাকিল আহমদ প্রমুখ।