মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও টাকা লুটপাটের অভিযোগ করা হয়েছে।
রবিবার রাতে উপজেলার চৌমোহনী ইউনিয়নের তুলশীপুর বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগম তুলশীপুর বাজারে মৃত ফুল মিয়া ছেলে মুফতারিন হাসান নয়নের ফ্যামেলি ফুড এন্ড ফ্যাক্টরিতে হামলা চালিয়ে বেকারির ফার্নিচারসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর করা হয়।
মুফতারিন হাসান নয়নের অভিযোগ্ তুলশীপুর বাজারের মৃত গফুর মিয়ার ছেলে নজরুল ইসলাম ও তার ছেলে নাইমুল ইসলাম নিশাত সহ ১০/১৫ জন মিলে তার ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলা চালায়। তারা বেকারির ক্যাশবাক্সে রাখা ২ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তার উপর হামলা করে।
এ ঘটনায় মুফতারিন হাসান নয়ন বাদি হয়ে সোমবার মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নয়ন উচ্ছৃঙ্খল চলাফেরা করে। তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করার অভিযোগ সত্য নয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।