চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত February 13, 2023
চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ মাদক বিরোধী অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার রাতে উপজেলার উবাহাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সহ উবাহাটা এলাকার নূরুল হকের ছেলে কাজী হোসাইন মোহাম্মদ ও হবিগঞ্জ সদর উপজেলার জগতপুর খালপাড়া এলাকার মৃত অলিউর রহমানের ছেলে মো জয়নাল আবেদীন বশিরকে গ্রেফতার করা হয়।
র‌্যাব ৯ জানায়, দুজনই মাদক ব্যবসায়ী। তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি