র‌্যাব ৯ হবিগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে

প্রকাশিত February 12, 2023
র‌্যাব ৯ হবিগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ হবিগঞ্জ সদর উপজেলা থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর এলাকার মৃত শিশু মিয়ার ছেলে মো আল আমীনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি