সাহেবের বাজারে ডা আরাফাত মোশাররফ সৌরভকে সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত February 11, 2023
সাহেবের বাজারে ডা আরাফাত মোশাররফ সৌরভকে সংবর্ধনা জ্ঞাপন

লন্ডনের ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালে কর্মরত ডা আরাফাত মোশাররফ সৌরভকে তার নিজের এলাকা সিলেটের খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার বিকালে বৃহত্তর খাদিমনগর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ। প্রধান আলোচক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শামসুর রহমানের সভাপতিত্বে ও ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো আব্দুল বাছিতের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট হেলাল আহমেদ, অ্যাডভোকেট খুরশেদ আলম, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, যুবনেতা মো নূরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মো আনসার আলী, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো মতিউর রহমান, যুবনেতা আব্দুস সালাম ও এমরান আলী তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, বৃহত্তর খাদিমনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা আরাফাত মোশাররফ সৌরভ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালের ডাক্তার। এটা খাদিমনগর তথা সিলেটবাসীর জন্য গর্বের ও আনন্দের বিষয়। সংবাদ বিজ্ঞপ্তি