রাজনীতিবিদ ফখরুল আম্বিয়ার মেয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত February 11, 2023
রাজনীতিবিদ ফখরুল আম্বিয়ার মেয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ ফখরুল আম্বিয়ার মেয়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহ জালাল (র) মাজার প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট হাফিজ মো মাছুম আহমদ দুধরচকী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফিজ মোস্তফা আহমদ, কারী আব্দুল মতিন, কারী আব্দুল কাদির, হাফিজ জামিল আহমদ, হাফিজ হারুন, মো কামাল হোসেন, মাওলানা নূর আহমদ ও হাফিজ জসিম উদ্দিন।
খতমে ইউনুস মিলাদ শরীফ শেষ হওয়ার পর ফখরুল আম্বিয়ার মেয়ের দ্রুত সুস্থতা, ফখরুল আম্বিয়ার নেকহায়াত এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ করে মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি