প্রতিবছরের ন্যায় এবারও স্টারলাইট একাডেমির তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
স্টারলাইট একাডেমির প্রিন্সিপাল আনোয়ার আলীর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল জাহেদুজ্জামান স্বপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন স্টারলাইট কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ময়দুল ইসলাম ও আমির হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এ কে এম শফি সামি ও ফাহমিদা বেগম।
পুরস্কার বিতরণ শেষে মাধ্যমিক শাখার আহবায়ক মো সেলিম উদ্দিন, ও সচিব মামুনূর রশীদ এবং প্রাথমিক শাখার আহবায়ক জামাল হোসেন, সচিব আশুরা খানম ও স্টারলাইট একাডেমির ভাইস প্রিন্সিপাল জাহেদুজ্জামান স্বপনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি