সিলেটে তৃণমূল নারী উন্নয়ন যুব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত February 9, 2023
সিলেটে তৃণমূল নারী উন্নয়ন যুব সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

তৃণমূল নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে যুব মহিলাদের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার সিলেট মহানগরীর কদমতলীতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
তৃণমূল নারী উন্নয়ন সংস্থার সভাপতি সুমি বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো সালাহউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক ও তৃণমূল নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো লুলু মিয়া, মুরব্বি লুলু মিয়া ও জমির আলী। সাধারণ সম্পাদক হাছনা বেগমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াসমিন আক্তার সুমি, তানজিনা বেগম, বৃষ্টি রানী পাল, ফাহিমা আক্তার হেলেনা, সুমনা বেগম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি