জাতীয় বাজেটে প্রেরণের লক্ষ্যে প্রস্তাবনা আহবান সিলেট চেম্বারের

প্রকাশিত February 9, 2023
জাতীয় বাজেটে প্রেরণের লক্ষ্যে প্রস্তাবনা আহবান সিলেট চেম্বারের

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের স্বার্থে প্রতিবছর জাতীয় বাজেটে প্রস্তাবনা প্রেরণ করে থাকে।
এর ধারাবাহিকতায় আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটে প্রেরণের লক্ষ্যে প্রস্তাবনা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
এ লক্ষ্যে সকল ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও সংগঠন সমূহকে ভ্যাট, আমদানি শুল্ক, আয়কর ও অন্যান্য রাজস্ব বিষয়ক সুচিন্তিত প্রস্তাবনা আগামী ৫ দিনের মধ্যে লিখিতভাবে সিলেট চেম্বার কার্যালয়ে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি