সাদাকালো ফরমেটে নির্মিত ‘সব্যসাচী’ সিনেমার ফাস্টলুক প্রকাশ

প্রকাশিত February 9, 2023
সাদাকালো ফরমেটে নির্মিত ‘সব্যসাচী’ সিনেমার ফাস্টলুক প্রকাশ

সাদাকালো ফরমেটে নির্মিত হচ্ছে সিনেমা ‘সব্যসাচী’। পরিচালনা করছেন নির্মাতা বড়ুয়া মনোজিত ধীমন। সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মনজুরুল ইসলাম মেঘ। গত ৩১ জানুয়ারি সিনেমাটির ফাস্ট লুক হিসেবে পোস্টার প্রকাশ করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি ‘সব্যসাচী’ সিনেমার শুটিং শুরু হবে নাটোরে। কবি জীবনানন্দ দাসের অমর সৃষ্টি বনলতা সেনের জন্মভিটায় নিজের পরিচালিত প্রথম সিনেমার শুটিং করার ইচ্ছে পরিচালকের।
বড়ুয়া মনোজিত ধীমন জানান, গতানুগতিক সিনেমার গল্পের বাইরে একটি ভিন্নধর্মী ‘সব্যসাচী’ সিনেমায় নতুন-পুরাতন চিত্রনায়িকা সহ ৭ জন নারীর গল্পে ফুটে উঠবে, যা শিল্প-সাহিত্যের নন্দনতত্ব ও মৌলিক শিল্পচর্চার সঠিক বিনোদন।
তিনি আরও জানান, ‘সব্যসাচী’ সিনেমার প্রি-প্রডাকশনের কাজ চলছে। সিনেমাটিতে থিয়েটারের ছেলে-মেয়েদের প্রাধান্য দেওয়া হচ্ছে। নতুন শিল্পী তৈরির জন্যই এ ঝুঁকি নিয়েছেন।
রুটস্ টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘সব্যসাচী’ সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় ডাবিং করে আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি