সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামে প্রায় ২০ একর পতিত জমি জবর দখলের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে কুলঞ্জ গ্রামবাসীর উদ্যোগে গ্রামের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম চৌধুরী সাবান মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, গ্রামের মুরুব্বি সেলিম আহমদ চৌধুরী, আবু সালেহ চৌধুরী, মিজান চৌধুরী, আব্দুস শহীদ চৌধুরী, সাবেক ইউপি মেম্বার মাসুক মিয়া তালুকদার, বর্তমান ইউপি মেম্বার মাহবুব চৌধুরী, সোহেল শামস চৌধুরী ও লুদু মিয়া চৌধুরী।
বক্তারা অভিযোগ করেন, কুলঞ্জ গ্রামের জালাল উদ্দিন চৌধুরী ডনেল, গোচারণ ভূমিসহ গ্রামের পঞ্চায়েতি প্রায় ২০ একর পতিত জমি জোরপূর্বক দখল করে নিয়ে উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।